পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না পুলিশ: ফখরুল

ডেস্ক : দেশে বর্তমানে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন অসহায়। পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না। সরকারের নির্দেশে চলছে পুলিশ প্রশাসন।

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়ার বিভিন্ন আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে আছি। শেষ পর্যন্ত থাকবো। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু সরকারকে এবার সেই সুযোগ দেওয়া হবে না।

সরকারের উদ্দেশ্য ভয়ভীতির অভিযোগ তুলে তিনি বলেন, হামলা-মামলা করে বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকারের এই উদ্দেশ্য কখনও সফল হবে না। দেশে আজ চরম ভয়াবহ অবস্থা বিরাজ করছে। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ. স. ম রবের ওপর হামলা করা হয়েছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনও হামলার হাত থেকে রেহাই পাননি।

আওয়ামী লীগ সরকার কোনো প্রতিশ্রুতি মানছে না মন্তব্য করে বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলার তালিকা চাইলো। সেই তালিকা দেওয়া হলো। কিন্তু কোনো কাজ হলো না। উল্টো মামলা-হামলা বেড়েই চলছে। প্রতিদিন দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এতো কিছুর পরও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে থাকবে। কারণ বিএনপি মনে করে জনগণই সব ক্ষমতার উৎস।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না পুলিশ: ফখরুল

আপডেট টাইম : ১০:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮