পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘বিজয়ের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’

ডেস্ক: ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয়ের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে। শহীদ স্মৃতি শহীদ স্মৃতি, অমর হোক অমর হোক।’- শহীদ বেদিতে দাঁড়িয়ে নিজের কণ্ঠে এমন স্লোগানে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

১৬ ডিসেম্বর রবিবার ভোরে নিজ নির্বাচনী এলাকা শেরপুর ২ আসনের নকলা শহরের সরকারি হাজি জালমামুদ কলেজের শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদ মিনার প্রাঙ্গণে এমন স্লোগান তোলেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরাও তাঁর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে স্লোগান ধরেন। এ সময় নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘বিজয়ের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’

আপডেট টাইম : ০৬:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮