পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেয়েদের সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

ডেস্ক: মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আগামী ১২ থেকে ২২ মার্চ নেপালের বিরাটনগরে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ খেলবে টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আছে নেপাল ও ভুটান। ‘বি’ গ্রুপের ৩ দল ভারত, মালদ্বীপ ও শ্রীলংকা। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ১৪ মার্চ ভুটানের বিরুদ্ধে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ মার্চ স্বাগতিকদের সঙ্গে।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় এ প্রতিযোগিতা ১৭-২৬ ডিসেম্বর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। এক দফা পিছিয়ে জানুয়ারিতে তারিখ নির্ধারণ হলেও আরেক পিছিয়ে যায় ভেন্যু পরিবর্তনের কারণে।

রাজনৈতিক সমস্যার কারণে টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করে শ্রীলংকা। তাই টুর্নামেন্ট দেয়া হয়েছে নেপালে।
২০১০ সালে বাংলাদেশের কক্সবাজার থেকে যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার। প্রতি দুই বছর অন্তর হয়ে আসছিল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সে হিসেবে ২০১৮ সালেই হওয়ার কথা ছিল পঞ্চম আসর। এই প্রথম এক বছরের টুর্নামেন্ট হচ্ছে আরেক বছরে।

টুর্নামেন্টের প্রথম ৩ আসরে অংশ নিয়েছিল ৮ দেশ। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়নি পাকিস্তান। খেলেছিল ৭ দেশ। ষষ্ঠ আসরে পাকিস্তান খেলার সিদ্ধান্ত নিলেও দল বাড়ছে না। আফগানিস্তান সাফ থেকে বেরিয়ে যাওয়ায় এবারও ৭ দেশ নিয়ে হবে মেয়েদের এই চ্যাম্পিয়নশিপ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেয়েদের সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

আপডেট টাইম : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮