পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হাসপাতালে ভর্তি লতিফ সিদ্দিকী

টাঙ্গাইল: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার (১৯ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছিলেন তিনি। অবস্থান ধর্মঘটে অসুস্থ হওয়ায় তাকে সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে লতিফ সিদ্দিকীর চিকিৎসা সেবায় ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। ওইদিন মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে। শ্বাস কষ্টসহ নানা সমস্যায় ভূগছেন তিনি। পরে আজ সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

প্রসঙ্গত, গত রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনি প্রচারণার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি কালিহাতী থানার ওসির প্রত্যাহারসহ তিন দফা দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ওইদিন দুপুর থেকে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

হাসপাতালে ভর্তি লতিফ সিদ্দিকী

আপডেট টাইম : ০৭:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮