অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

‘শান্তির স্বার্থে নৌকার কোন বিকল্প নেই’

ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো হয়েছে। স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নসহ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত করে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগের আমলেই স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ কারিগরি শিক্ষার গুণগতমান উন্নীত করে শিক্ষকদের বৈশাখী ভাতাও প্রদান করা হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে নৌকার কোন বিকল্প নেই।’

বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার দল ক্ষমতায় থেকে জঙ্গির উত্থান করেছিলো। হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিলো। তারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।’

ড. কামাল হোসেনকে একজন নীতি আদর্শহীন মানুষ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা নিজের বিবেককে বিক্রি করেছেন, যাদের আদর্শ নেই। তারা দেশের জন্য কী করবেন?
আরো পড়ুন: অনশনে অসুস্থ লতিফ সিদ্দিকী হাসপাতালে ভর্তি ৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোন ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদের দমিয়ে রাখা যাবে না। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি-জামায়াত জোট দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিল। দেশের সাধারণ মানুষ এ কথা আজও ভোলেনি। এ দেশের মানুষ ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবে।’

রানী দীনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক ও এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

‘শান্তির স্বার্থে নৌকার কোন বিকল্প নেই’

আপডেট টাইম : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮