অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘বাংলাদেশিরাই সব কাজ করছে’

ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, অভিবাসী শ্রমিকদের স্রোত তার দেশের নৃতাত্ত্বিক পরিচয়কে দ্বিধায় ফেলে দিয়েছে। মালয়েশিয়ায় বহু জাতের মানুষ বাস করে। কিন্তু এটা খুব বেশি হওয়া উচিত নয়। শুক্রবার এক নৈশভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মালয়েশিয়ায় বহু জাতিগোষ্ঠীর বসবাসে আমরা অভ্যস্তও হয়ে উঠেছি। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মধ্যপ্রাচ্য, ইরান, মধ্য এশিয়ার লোক বেশি হয়ে গেছে এখানে। আমরা এখন মানুষ দেখলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। কারণ, আমরা বুঝতেই পারি না কে মালয়েশিয়ার নাগরিক আর কে নয়। মালয়েশিয়ানরা যদি নিজের অবস্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভালো শিক্ষা নিতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে।’

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের আধিক্যের কথা উল্লেখ করে ড. মাহাথির বলেন- তারা এখানে কেন? আমরা কাজ করতে চাই না। তাই বাংলাদেশিরাই সব কাজ করছে।’

উল্লেখ্য, মালয়েশিয়ার লোকজন সাধারণত নোংরা, ঝুঁকিপূর্ণ এবং কঠিন কাজগুলো করতে চায় না। এ কারণেই কৃষি এবং নির্মাণ খাত চলে গেছে অভিবাসী শ্রমিকদের কাছে।

এর আগে এক জরিপে দেখা গেছে, মালয়েশিয়ায় মোট কর্মসংস্থানের ১৫ শতাংশই বিদেশি কর্মীদের দখলে। ২০১০ সালে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সংখ্যা যেখানে ছিল ১৭ লাখ, ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২১ লাখে। ২০১৭ সালের হিসাব বলছে, মালয়েশিয়ায় এখন বিদেশি শ্রমিকের সংখ্যা ২২ লাখ।

২০১৫ সালের এক জরিপে দেখা গেছে, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক হিসেবে প্রথম অবস্থান ফিলিপাইনের, এরপর আছে নেপাল এবং বাংলাদেশ আছে তৃতীয় অবস্থানে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘বাংলাদেশিরাই সব কাজ করছে’

আপডেট টাইম : ০৩:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮