অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

৯ সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি বাতিল চায় আ.লীগ

ডেস্ক : বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৯টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

সংস্থাগুলো হলো- ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউজ,বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবলোক,কোষ্ট ট্রাস্ট,শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি ও নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি।

জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মঙ্গলভার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে জাতীয় নির্বাচনের বিভিন্ন তথ্যাদি জানাতে স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্ধোধন কালে এ কথা জানান। খবর বাসসের

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আকতারুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থপতি ইয়াফেস ওসমান, সাংস্কৃদিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সুচিন্তা ফাউন্ডেশনের এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’র ৯১/সি ধারা লংঘন করে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত অথবা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থনকারী ও সহানুভূতিশীল ১১টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, তার মধ্যে ৯টি সংস্থা মোট ১৪০টি সংসদীয় আসনে মোট ৬৫৮৫ জন পর্যবেক্ষককে পাঠাচ্ছে। যারা প্রায় সকলেই বিএনপি-জামায়াতের সক্রিয় রাজনৈতিক কর্মী। এই নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটি করা হয়েছে।

বিদেশি পর্যবেক্ষক সংস্থা আনফ্রেলের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা আনফ্রেলের বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ডেপুটি এটর্নি জেনারেল আদিলুর রহমান শুভ্র। তিনি সরাসরি বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি বলেন, শুভ্র আনফ্রেলের পরিচালনা পর্ষদেরও সদস্য। তা স্বত্বেও যাচাই বাছাই করে আনফ্রেলের ৬ পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে সেনাবাহিনী নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের বিবৃতির কথা উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ড. কামাল অনুশাসনমূলক লিখিত যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান ও আইনের পরিপন্থি।

এ ধরনের যে কোন ধরনের বিবৃতি ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি ড. কামালের প্রতি আহবান জানান।

তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনের আগে দেশে বড় ধরনের একটি নাশকতামূলক হামলার পরিকল্পনা করছে। এ ধরনের হামলা মোকাবেলায় দেশের প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

৯ সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি বাতিল চায় আ.লীগ

আপডেট টাইম : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮