অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘ম তে মাল নয় মা’ও হয়’

ডেস্ক: ‘ম তে মাল নয় মা শব্দটিও হয়’ এমন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে আলোচিত নুসরাত হত্যার প্রতিবাদে এবং নিপীড়নকারী মাদরাসা শিক্ষক ও সহযোগীদের বিচারের দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদী মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাঙলার উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মৌন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে মানববন্ধন করে।

এ সময় বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড ফ্যাস্টুনে ছিল প্রতিবাদী স্লোগান। ‘মেয়েরা মাল নয় মা ও হয়’ ‘রাস্তাঘাটের উন্নয়ন করেছেন এবার বিবেকের উন্নয়ন করেন’ সহ নানা ধরনের প্ল্যাকার্ড হাতে এতে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। পরে মিছিলটি উদীচী মৌলভীবাজার জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বাঙলার উৎসব উদযাপন পরিষদের আব্দুল হাফিজ চৌধুরী হিমু জানান, এ মেয়েটি এতদিন যে যৌন নিপীড়ন সহ্য করে এসেছে এবং প্রতিবাদ করেছে তার প্রতিকার কেন হলো না? কেন সবাই নিরব ছিল? নুসরাত প্রতিবাদ করেছে বারবার কিন্তু আমাদের সমাজে যৌন নিপীড়নের বিরুদ্ধে যে মেয়ে প্রতিবাদ করে তারে উল্টো নানা কিছু সইতে হয়। নিজের পরিবারের ছাড়া অন্য মেয়েকে কেন যৌনতার বস্তু হিসেবে দেখা হবে? আমাদের মৌন প্রতিবাদের চেয়ে গুরুত্বপূর্ণ এসব মেয়েদের পাশে থেকে সাহস দেয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘ম তে মাল নয় মা’ও হয়’

আপডেট টাইম : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯