পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পদ্মায় ট্রলারের সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ শিশু আমির হামজা (৬) ও ২১ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মানদী থেকে শিশু আমির হামজা ও এর কিছুক্ষণ পরে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা যায়, গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে চলাচল করতে গিয়ে কাঁঠালবাড়ী ঘাটের কাছে একটি ট্রলারের সাথে সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোটটি ডুবে যায়। এতে মো. মুরাদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ সময় শিশু আমির হামজাসহ আরো এক ব্যক্তি নিখোঁজ হন।

শনিবার বেলা ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির হামজা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের ইমরান ফরাজীর ছেলে। দুর্ঘটনায় নিহত শিশুটির বাবা, মা ও ভাই আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিষয়ে শিবচর থানার এএসআই মো. মজিবর জানান, কাঁঠালবাড়ী ঘাটের অপর পাড়ে স্বল্প পানিতে শিশুটির মরদেহ ভাসছিল। খবর পেয়ে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি। এর পরেই ঘাটের একটু দূরে আরেক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পদ্মায় ট্রলারের সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে নিহত ৩

আপডেট টাইম : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯