অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঋণখেলাপিদের গণসুবিধার নীতিমালায় স্থিতি অবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট

ডেস্ক: ঋণখেলাপিদের গণসুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা জারি করেছে তার ওপর স্থিতি অবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের রিট আবেদনের পর হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার ঋণখেলাপিদের গণসুবিধা দিয়ে যে বিশেষ নীতিমালা জারি করা হয়, তাতে ঋণখেলাপিদের ঋণের সুদহার এক অঙ্কে নেমে যায়। পাশাপাশি ঋণ পরিশোধে ১২ মাসের গ্রেস পিরিয়ডসহ টানা ১০ বছর সময় বেড়ে যায়। অন্যদিকে নিয়মিত ঋণ পরিশোধ করেও এক অঙ্কের সুদের সুবিধা থেকে বঞ্চিত ভালো গ্রহীতারা। তাদের ঋণ পেতে এখন ১৪ থেকে ২০ শতাংশ পর্যন্ত সুদ গুনতে হচ্ছে। অর্থাৎ খেলাপির চেয়ে দ্বিগুণ সুদ ভালো গ্রাহকের ঘাড়ে পড়ছে।

এ ছাড়া এর আগে ভালো গ্রাহকদের যেসব প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি চার বছরেও। তাই খেলাপিদের নয়, ভালো গ্রাহকদের ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি তুলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের নেতারা। তাঁরা বলছেন, যারা ভালো গ্রাহক ও নিয়মিত ঋণের টাকা শোধ দেয়, তারা কোনো সুবিধাই পাচ্ছে না। ভালো গ্রাহকদের প্রণোদনা দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনারও যথাযথ বাস্তবায়ন দাবি করেছেন তাঁরা। ব্যবসায়ীদের এসব দাবির প্রতি সহমত জানিয়েছেন দেশের অর্থনীতিবিদরাও। তাঁরা বলছেন, নিয়মিত ঋণের টাকা ফেরত দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখে ভালো গ্রাহকরা। তাই ভালো গ্রাহকদের উৎসাহিত করতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা এবং সুদের ওপর ১০ শতাংশ প্রণোদনা সুবিধা নিশ্চিত করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঋণখেলাপিদের গণসুবিধার নীতিমালায় স্থিতি অবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট

আপডেট টাইম : ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯