পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাগল ফসল খাওয়ায় ছোট ভাইকে খুন

ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ছাগলে ফসল খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রী নুরজাহানকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

নিহত আক্কাজ আলী বন্দকাটি গ্রামের মৃত. মোহাম্মদ আলী গাজীর ছেলে। হত্যাকারী সহোদর বড় ভাই আজগার আলী গাজী।

স্থানীয় ইউপি সদস্য বলেন, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে রোববার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে বড় ভাই আজগর আলী ঘর থেকে দা বের করে ছোট ভাই আক্কাজ আলীকে উপর্যুপরি কোপায়। এতে মারা যায় ছোট ভাই আক্কাজ আলী।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বড় ভাই আজগার আলীর দায়ের কোপে ছোট ভাই আক্কাজ আলী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী আগজার আলীর স্ত্রী নুরজাহান বেগমকে আটক করে পুলিশে দেয়। ঘটনার মূল হত্যাকারী আজগার আলীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাগল ফসল খাওয়ায় ছোট ভাইকে খুন

আপডেট টাইম : ০৮:৪৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯