পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিলেন নালিতাবাড়ী ইউএনও

ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে ঈদ উপলক্ষে ঢাকাগামী যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দিয়েছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। ১০ জুন সোমবার রাত ৯টায় উপজেলার নন্নী এলাকার কদমতলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সানি মনি বাস কর্তৃপক্ষের কাছ থেকে ওই টাকা ফেরত দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রী সাধারণ নিজ বাড়িতে আসেন। ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থলে ফেরার পথে অতিরিক্ত বাস ভাড়া আদায় করছিল সানি মনি বাস কর্তৃপক্ষ। এমন অভিযোগের প্রেক্ষিতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে উপজেলার নন্নী এলাকার কদমতলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় প্রায় ৫০ জন যাত্রীর কাছ থেকে নেয়া অতিরিক্ত ১০০ করে টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন তিনি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে ঈদের আগেই মালিক সমিতির সাথে বৈঠক করে ঢাকা যাওয়ার ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। এরপরও সানি মনি বাস কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, যাত্রী সাধারণের নিরাপদে কর্মস্থলে পৌছানোর স্বার্থে সামনের দিনগুলোতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিলেন নালিতাবাড়ী ইউএনও

আপডেট টাইম : ০৫:২৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯