অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ক্রেতাদের ঠকাবেন না: রাষ্ট্রপতি

ডেস্ক : ভেজাল ও প্রতারণার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, অন্যথায় সরকার কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।

শনিবার (২৯ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিল্প মন্ত্রণালয় আয়োজিত রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৭ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘ক্রেতাদের ঠকাবেন না। ভেজাল ও প্রতারণা থেকে দূরে থাকবেন। সৎ ও ভালো উদ্যোক্তাদের জন্য সরকারের সহযোগিতার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। পক্ষান্তরে অসৎ ও অসাধু ব্যবসায়ীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।’

তিনি আরও বলেন, সম্প্রতি ভেজাল ও নিম্নমানের কারণে অভ্যন্তরীণ বাজার থেকেও বেশ কিছু পণ্য প্রত্যাহারের জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এ ধরনের ঘটনা ভোক্তার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই ক্ষতিকর।

‘এতে সুনির্দিষ্ট পণ্য বা ব্র্যান্ড ও কোম্পানির প্রতি ক্রেতার আস্থাই কেবল নষ্ট হয় না, গোটা বাণিজ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে,’ যোগ করেন তিনি।

ব্যবসাকে মহৎ পেশা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, ইসলামেও ব্যবসাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর কারণে আজ সৎ ও ভালো ব্যবসায়ীদের সুনামও নষ্ট হচ্ছে।

‘আপনারা (ব্যবসায়ী ও উদ্যোক্তা) সমাজের সম্মানিত ব্যক্তি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আপনাদের ভূমিকা ও অবদান অত্যন্ত প্রশংসনীয়। ইউরোপ-আমেরিকাসহ উন্নত বিশ্বের বিভিন্ন সুপার স্টোরে পণ্যের গায়ে যখন মেইড ইন বাংলাদেশ লেখা দেখি তখন গর্বে আমাদের বুক ভরে ওঠে।’

তিনি আরও বলেন, আবার যখন ভেজাল বা নিম্নমানের কারণে বিদেশে বাংলাদেশি কোনো পণ্য নিষিদ্ধ হয় বা বাজার থেকে প্রত্যাহার করতে হয় তখন বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়।

ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পণ্য ও সেবা উৎপাদনে আপনারা কখনো গুণগত মানের সাথে আপস করবেন না।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ক্রেতাদের ঠকাবেন না: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৩:৫৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯