পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় ৩০ জনের জামিন বাতিল

ডেস্ক : বিরোধীদলীয় নেত্রী থাকাকালে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় পাবনার ঈশ্বরদীতে বিএনপির ৩০ নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার পাবনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে ৫২ জনের মধ্যে ৩০ জন আসামি হাজির হলে জামিন বাতিল করে বিচারক রুস্তম আলী সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে বিচারক রুস্তম আলী এজলাসে বসেন। এর পরপরই বিএনপির নেতা-কর্মীরা আদালতের কাঠগড়ায় হাজির হন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারক জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠান। আগামীকাল সোমবার মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন।

এ মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু, বর্তমান ঈশ্বরদী পৌর কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ বাকি নেতা-কর্মীরা আদালতে অনুপস্থিত ছিলেন।

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনবহর নিয়ে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় শেখ হাসিনার ট্রেনবহরে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। হামলার ঘটনায় শেখ হাসিনা ঈশ্বরদী জংশন স্টেশনে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করেন। পরে রেলওয়ে পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে ৫২ জনকে আসামি করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়। ২৫ বছর ধরে মামলাটি আদালতে বিচারাধীন আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় ৩০ জনের জামিন বাতিল

আপডেট টাইম : ০৩:১৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯