পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশকে যে সুখবর দিলেন মাহমুদউল্লাহ!

ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরি গোটা টাইগার শিবিরকে চিন্তায় রেখেছে। শেষ পর্যন্ত তিনি খেলবেন কিনা খেলতে পারবেন কিনা তা নিয়েও গত কয়েক দিন ধরে চলছে নানা বিচার-বিশ্লেষণ। তবে মাহমুদউল্লাহ সুখবর দিয়েছেন টাইগার সমর্থকদের।

আগামীকাল মঙ্গলবার (২ জুলাই) বার্মিংহামে বাঁচা-মরার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওই ম্যাচের আগেই চোট কাটিয়ে অনুশীলন ফিরেছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

পাঁচ দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। মাহমুদুল্লাহকে অনুশীলনে পাওয়া বাংলাদেশ দলের জন্য বড় একটি পাওয়াও বটে।

এর আগে গেল ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় কাফ মাসলে টান লেগেছিল মাহমুদুল্লাহর। তবে তিনি এখন পুরোপুরি ফিট।

এদিকে মাহমুদুল্লাহর ফিটনেস নিয়ে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। তবে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে ওর খেলার। আজ অনুশীলনের পরই চূড়ান্ত অবস্থাটা বোঝা যাবে।’

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বোলারদের নিয়ে অনুশীলন শুরু করেছেন ক্যারিবিয় গ্রেট পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

ওয়ালশ বলেন, ‘দলের প্রত্যেকে মানসিকভাবে ইতিবাচক। আমরা বাকি দুই ম্যাচ জিততে চাই।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশকে যে সুখবর দিলেন মাহমুদউল্লাহ!

আপডেট টাইম : ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯