অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভৈরবের সেই চিকিৎসকের জামিন

ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় পোলট্রি ব্যবসায়ী জুয়েল মিয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত চিকিৎসক ডা. কামরুজ্জামান আজাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতের বিচারক মো. মামুনুর রশিদ ওই চিকিৎসকের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস ও অ্যাডভোকেট মোস্তাফা জামান আদালতে জামিন আবেদন করেন।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম জামিনের বিরোধিতা করলেও আদালত শুনানি শেষে চিকিৎসককে জামিনের আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম বলেন, মামলাটি জামিনযোগ্য। আমি জামিনের বিরোধিতা করলেও আদালত তাকে জামিন দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় জুয়েল মারা যায়। পরে স্বজনরা অভিযোগ করলে পুলিশ ডা. কামরুজ্জামান আজাদকে গ্রেফতার করে।

শুক্রবার রোগীর ভাই মো. কামাল মিয়া দুই ডাক্তারসহ ৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করলে ওইদিনই পুলিশ ডাক্তারকে কিশোরগঞ্জ কারাগারে পাঠায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভৈরবের সেই চিকিৎসকের জামিন

আপডেট টাইম : ০২:৩০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯