অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

ডেস্ক: প্রয়াত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার জানায়।

আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ নেওয়া হয়। সেখানে সংসদ সদস্যসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর মোজাফফর আহমদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি সশরীরে হাজির হতে না পারায় তার পক্ষে শ্রদ্ধা জানান সহকারী সামরিক সচিব। পরে, আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

কিছুক্ষণের মধ্যে তাঁর লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

রাতে লাশ নেওয়া হবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে তার গ্রামের বাড়িতে। আগামীকাল রবিবার জানাজা শেষে সকাল ১০টায় নিজ গ্রামে দাফন করা হবে তাকে।

এর আগে অধ্যাপক মোজাফফর আহমদ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

আপডেট টাইম : ০৪:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯