পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪ অক্টোবর দোহার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ডেস্ক : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের আংশিক নিয়ে ২০০০ সালে গঠিত হয় দোহার পৌরসভা। ওই বছরের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরপর সীমানা ও ভোটার তালিকা নিয়ে মামলা হওয়ায় দীর্ঘ ১৯ বছর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি পৌরসভা নিয়ে করা মামলা বাদীরা তুলে নেয়ায় আগামী ৩ মাসের মধ্যে পৌরসভার নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও নানা নাটকীয়তার পর অবশেষে কাঙ্খিত দোহার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার, বিকেল পাঁচটার দিকে তফসিল ঘোষণা করেণ বাংলাদেশ নির্বাচন কমিশন।এর সূএ ধরে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর ২০১৯। নির্বাচনে ঢাকা জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের রিটার্নিং কর্মকর্তা ও দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে প্রধান নির্বাচন কমিশন কার্যালয় থেকে দোহার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুসারে পুরাতন সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুসারে, নির্বাচনের অনুষ্ঠানের তারিখ ১৪ অক্টোবর ২০১৯, মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪ অক্টোবর দোহার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট টাইম : ০২:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯