অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নির্বাচন ভবনে আগুনে পুড়েছে এক হাজার ইভিএম

ডেস্ক: নির্বাচন ভবনে অগ্নিকাণ্ডের জন্য আসন্ন রংপুর-৩ আসনের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট করতে সমস্যা হবে না। আগুনে ক্ষতিগ্রস্ত ইভিএমের সংখ্যা ১ হাজারের কম হবে না।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইসি ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান।

তিনি বলেন, ইসি ভবনের বেসমেন্ট-১ এর বেশ কয়েকটি কক্ষের মধ্যে একটিতে আগুন লেগেছে। সেখানে আমাদের ইভিএমের কন্ট্রোল ইউনিট আছে, মনিটর, ব্যালট ইউনিট। ফায়ার সার্ভিসের প্রায় ১২টি দল এখানে চলে আসে। অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা এই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুনে অল্প ক্ষতি হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, ভবনের ভেতরে কয়েকটি এসি আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসির লাইন, বিদ্যুতের ওয়ারিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভিএম, বিশেষ করে ব্যালট ইউনিট, মনিটর–এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতিরিক্ত সচিবের সাথে ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

তিনি বলেন, যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা আগুন নেভাতে পানি স্প্রে করার কারণে হয়েছে। আমরা যেরকম মনে করিছি, সে রকম কোনো ক্ষতিই হয়নি। ক্ষতির পরিমাণ খুবই নগণ্য হবে। বড় ক্ষতির হাত থেকে বাঁচালো ফায়ার সার্ভিস।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নির্বাচন ভবনে আগুনে পুড়েছে এক হাজার ইভিএম

আপডেট টাইম : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯