অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রশাসনিক কর্মকর্তা পদবি বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

ডেস্ক :সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরে কর্মরত উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সহকারী ও সমপদগুলোতে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়নসহ ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ’।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
সংগঠনটির সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনটির মহাসচিব আবু নাসির খানসহ বিভিন্ন দপ্তর শাখার নেতারা বক্তব্য দেন।

আবু নাসির খান বলেন, ইতিমধ্যে সরকার উচ্চমান সহকারী, প্রধান সহকারীর সমস্কেল ও নিম্ন স্কেলের কর্মচারীদের মধ্যে ব্লক সুপারভাইজার, ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, অডিটর, খাদ্য পরিদর্শক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশের এসআই ইত্যাদি পদবি হালনাগাদ করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে।

নিম্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উচ্চ পদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পরপর তিনবারের সুপারিশ সত্ত্বেও কেন বৈষম্য দূর হচ্ছে না তা বোধগম্য নয়।

এসময় তিনি কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রশাসনিক কর্মকর্তা পদবি বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯