অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে মাদকের টাকা না পেয়ে রুবেল মিয়া (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে পৌরসভার কামরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল মিয়া উপজেলার কামরাবাদ গ্রামের দিনমুজুর বাবলু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, রুবেল মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না দিলে পরিবারের লোকজনদের সাথে অসদাচরণ করতেন। বোরবার দুপুরে বাবলু মিয়ার কাছে মাদক সেবনের টাকা দাবি করেন রুবেল। কিন্তু বাবলু মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে বাপ-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বাড়ি খালি পেয়ে ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুবেল।

পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয় লোকজন সরিষাবাড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০৩:০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯