অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গত‌ ১০ বছরে বিএসএফের গুলিতে নিহত হন ৩২২ বাংলাদেশি!

ডেস্ক : বিএসএফ সীমান্তে হত্যা শূন্য কোঠায় নামিয়ে আনতে একমত হয়েছে উল্লেখ করে গত ১১ জুলাই একাদশ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার সংখ্যা আগের বছরের তুলনায় অনেকটা কমে এসেছে।

ওইদিন তিনি জানিয়েছিলেন গত দশ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ৩২২ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম হারুনুর রশিদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০৯ সালে কমপক্ষে ৬৬ বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হন। ২০১০ সালে ৫৫, ২০১১ ও ২০১২ সালে ২৪ জন করে, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন এবং ২০১৮ সালে তিনজন নিহত হন।

এদিকে মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে বিএসএফের হাতে ২৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার রাজশাহীর চারাঘাটে এক ভারতীয় জেলেকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় বিএসএফ-বিজিবির গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে বিএসএফের এক জওয়ান নিহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গত‌ ১০ বছরে বিএসএফের গুলিতে নিহত হন ৩২২ বাংলাদেশি!

আপডেট টাইম : ০২:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯