অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গণভবনে যাচ্ছেন যুবলীগের ৩০ নেতা

ডেস্ক :বিকেলে গণভবনে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৩০ জন নেতা। গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে যুবলীগ নেতাদের।

যুবলীগের যেসব নেতারা গণভবনে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন ১৭জন প্রেসিডিয়াম সদস্য, কয়েকজন যুগ্মসাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক।

তবে, এ বৈঠকে থাকবেন না সংগঠনটির বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং প্রেসিডিয়াম সদস্য ভোলা-০৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। এছাড়া যুবলীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ড. মীজানুর রহমানও এ বৈঠকে থাকছেন না।

অপকর্ম, দুর্নীতি সন্ত্রাস ও ক্যাসিনোকাণ্ডে সুবিধাভোগী হিসেবে নাম আসায় গণভবনে প্রবেশে নিষেধাজ্ঞায় পরেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক ও প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

ইতিমধ্যে যুবলীগের ২ জন প্রেসিডিয়াম সদস্য মারা গেছেন। একজন যুগ্ম সাধারণ সম্পাদক নিষ্ক্রিয় থাকায় তিনিও গণভবনে না যাওয়ার সম্ভাবনা বেশি।

যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বৈঠকে বসবেন যুবলীগ নেতারা। কংগ্রেস সামনে রেখে গণভবনে অনুষ্ঠেয় এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন যুবলীগ নেতারা। আজকের বৈঠক যুবলীগ সম্মেলন নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবেন আওয়ামী লীগ সভানেত্রী। যুবলীগের কাউন্সিলে কে সভাপতিত্ব করবেন, যুবলীগের নেতৃত্ব নির্ধারণে বয়সকাঠামো থাকবে কিনা এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন দলীয় প্রধান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গণভবনে যাচ্ছেন যুবলীগের ৩০ নেতা

আপডেট টাইম : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯