
ফারুক আহমেদ সুজনঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর পক্ষ থেকে র্যালি বের করা হয়েছে । আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় মানিকমিয়া এভিনিউ এলাকায় এ র্যালি বের করা হয় । উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান,সহ বিআরটিএ সকল কর্মকর্তা ও কর্মচারীগন। র্যালিটি মানিকমিয়া এভিনিউ হয়ে খামারবাড়ি গিয়ে শেষ হয়।
বাংলার খবর ডেস্ক : 










