অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

তিন ভাঁজের স্মার্টফোন আসছে‌! বাংলার খবর ২৪

ঢাকা: দুই ভাঁজের স্মার্টফোন বাজারে এনে সাড়া ফেলে দিয়েছিল স্যামসাং। তাদের গ্যালাক্সি ফোল্ড মাতাচ্ছে স্মার্টফোনের বাজার। এ ধারাবাহিকতায় হুয়াওয়ে ‘মেট এক্স’ এবং মটোরোলা বাজারে আনছে ‘রেজর’ নামের ফোল্ডিং ফোন। যদিও এগুলো এখনো বাজারে আসেনি।

এরমধ্যে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিসিএল। তারা এমন একটি কাজ করতে যাচ্ছে যা এর আগে করে দেখাতে পারেনি কেউই। চীনা প্রতিষ্ঠানটি বাজারে আনতে যাচ্ছে তিন ভাঁজের স্মার্টফোন! যার পর্দা হবে দশ ইঞ্চি’র!সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট টিসিএলের তিন ভাঁজের ফোন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়, টিসিএলের এ ফোন হবে তিন ভাঁজের। থাকবে দশ ইঞ্চি’র পর্দা। দেখতে মনে হবে ঠিক যেন একটি বই। আর এতে ব্যবহার করা হয়েছে ড্রাগন হিং ফোল্ড। যা আঁকাবাঁকা অবয়ব তৈরি করে ফোন খুলতে এবং বন্ধ করতে সাহায্য করবে।

বাজারে আসছে তিন ভাঁসের স্মার্টফোন। ছবি: সংগৃহীত
তিন ভাঁজের ফোন বাজারে ছেড়ে মুনশিয়ানা দেখাতে চাইছে টেলিভিশন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বেশ পরিচিত নাম টিসিএল। ফোনটির প্রোটোটাইপ ডিজাইনের এখনো কোনো নাম দেওয়া হয়নি। নির্ধারণ করা হয়নি দামও। এমনকি কতসংখ্যক ইউনিট তৈরি করা হবে এটিও নির্ধারণ করা হয়নি।
টিসিএল’র তিন ভাঁজের এই ফোন সম্পর্কে এখন পর্যন্ত জানা গেছে, ফোনটি পুরোপুরি খোলার পর এর পর্দা হবে দশ ইঞ্চি। এতে থাকবে চারটি রিয়ার ক্যামেরা। থাকবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এ ফোনো কোনো হ্যাডফোন জ্যাক থাকবে না। চার্জের জন্য থাকবে ইউএসবি-সি চার্জার পোর্ট।
ফোল্ডিং ফোনই হয়তো ভবিষ্যতে স্মার্টফোনের বাজার দখল করবে! আর এখন পর্যন্ত এগুলোই সবচেয়ে আধুনিক ফোনের ডিজাইন। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নতুন নতুন ডিজাইন গ্রাহকদের হাতে তুলে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ হলো গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ এবং তাদের কাছে প্রতিষ্ঠানের অবস্থান পাকাপোক্ত করা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

তিন ভাঁজের স্মার্টফোন আসছে‌! বাংলার খবর ২৪

আপডেট টাইম : ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯