পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসঙ্ঘপ্রধানের

ডেস্ক: আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি শান্তিরক্ষা অভিযানে শান্তিরক্ষাকারী বাহিনীতে বাংলাদেশী সেনাদের সুনাম ও পেশাদারিত্বের অবদানের কথাও উল্লেখ করেন।

শুক্রবার জাতিসঙ্ঘ সদরদপ্তরে জাতিসঙ্ঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা তার পরিচয়পত্র জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে পেশ করার সময় তিনি এ মন্তব্য করেন।

আন্তোনিও গুতেরেস গত সপ্তাহে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ২৫) চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন।

শনিবার বাংলাদেশ দূতাবাস জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৪ সালে জাতিসঙ্ঘের সদস্যপদ লাভের পর রাবাব ফাতেমা হলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৫তম স্থায়ী প্রতিনিধি। এর আগে তিনি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ও মন্ত্রী মনোয়ার হোসেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসঙ্ঘপ্রধানের

আপডেট টাইম : ১০:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯