অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যে কারণে হঠাৎ ঢাকায় আসলেন কোকোর স্ত্রী!

ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি হঠাৎ করেই ঢাকায় এসেছেন।

গতকাল বুধবার রাত ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় চলে যান। এ প্রতিবেদন লিখা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লন্ডন থেকে শর্মিলা রহমান সিঁথি ঢাকায় এসেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য তিনি কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আরাফাত রহমান কোকো। স্বামীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে চলে যান শর্মিলা রহমান। সেখানে কোকোর বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবার নিয়ে থাকেন। দুই মেয়েকে নিয়ে তারেক রহমানের বাসার কাছাকাছিই থাকেন শর্মিলা রহমান।

এর আগে চলতি বছরের ৬ আগস্ট বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার সঙ্গে দেখা করেন কোকোর স্ত্রী। এসময় প্রায় ঘণ্টাখানেক শাশুড়ির পাশে ছিলেন তিনি।

গত ১ এপ্রিল থেকে চিকিৎসার জন্য বন্দিদশায় বেগম জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যে কারণে হঠাৎ ঢাকায় আসলেন কোকোর স্ত্রী!

আপডেট টাইম : ০৬:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯