অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘অস্ত্রসহ’ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আটক

ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আটক স্থানীয় আওয়ামী লীগ নেতা তালুকদার সারওয়ার হোসেন ঢাকা উত্তরের ২৪ নম্বর ওয়ার্ডে কাটা চামচ প্রতীক নিয়ে লড়ছেন। সেখানে ঠেলাগাড়ি প্রতীকের সফিউল্লাহকে সমর্থন দিচ্ছে আওয়ামী লীগ।

শুক্রবার জুমআর নামাজের পর নাবিস্কোর পাশের রহিম মেটাল মসজিদ এলাকা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ তাকে আটক করে বলে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন।

তিনি বলেন, নামাজের পর দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। মুখোমুখি এই অবস্থানের সময় তালুকদার সারওয়ার হোসেন তার কাছে থাকা একটি অস্ত্র বের করে প্রদর্শন করে। এসময় অস্ত্র প্রদর্শন নির্বাচনী অপরাধ। তাকে থানায় নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটকে আহ্বান করা হয়েছে, তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।

অস্ত্রটি বৈধ দাবি করে স্বপন নামে সারোয়ারের এক নির্বাচনকর্মী অভিযোগ করেছেন, সফিউল্লাহর সমর্থকরা তার প্রার্থীকে মারধর করলেও হামলাকারীদের বিরুদ্ধে থানা কোনো মামলা নিচ্ছে না।

তিনি বলেন, তালুকদার সারওয়ার জুমআর নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী সফিউল্লাহর সমর্থকরা তাকে বেধড়ক মারপিট করে। এসময় তিনি আহত হন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে ক্ষমতাসীন দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী সফিউল্লাহ বলেন, নামাজ শেষেও তিনি মসজিদের ভেতরে ছিলেন। এসময় সারওয়ার কয়েকজনকে সাথে নিয়ে বাইরে থেকে মসজিদের সামনে এসে হঠাৎ করে অস্ত্র বের করে ‘গুলি করব, গুলি করব’ বলে।

ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন বলেন, দুইপক্ষ মুখোমুখি হলে সে সময় উত্তেজনা থেকে হাতাহাতি হয়। এতে তালুকদার সারওয়ার হোসেনসহ তার চার সমর্থক ও সফিউল্লাহর ৫ সমর্থক আহত হন। তালুকদার সারওয়ার হোসেন পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘অস্ত্রসহ’ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আটক

আপডেট টাইম : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০