অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে হযরত উপাধি দেওয়া হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত

ডেস্ক: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে হযরত উপাধি দেওয়া জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আলম মাহমুদ স্বপন। এ ঘটনায় তার দেহরক্ষী (গানম্যান) এএসআই কামাল হোসেনও আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাজশাহীতে ব্যক্তিগত কাজ শেষে নওগাঁ হয়ে জয়পুরহাট নিজ সংসদীয় এলাকায় ফিরছিলেন হুইপ আল মাহমুদ স্বপন। দুপুরে জয়পুরহাট জেলার কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম জনের জানাজায় অংশ নেওয়ার কথা ছিল তার। হুইপকে বহনকারী গাড়িটি রাজশাহী থেকে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হুইেপর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় হুইপ ও তার দেহরক্ষী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে ‍উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনায় হুইপ আল মাহমুদ স্বপন ও তার দেহরক্ষী আহত হয়েছেন। দুর্ঘটনায় শিকার ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে হযরত উপাধি দেওয়া হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত

আপডেট টাইম : ০৭:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০