অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইভিএম হলো ডিজিটাল বাটপার মেশিন: ফয়জুল করীম

ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ডিজিটাল বাটপার মেশিন বলে অভিহিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান সরকারের মাধ্যমে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এ সময় তিনি নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রোবট ম্যান নির্বাচন কমিশনারের পদত্যাগ এখন সময়ের দাবি। সামনে ইউপি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে অথবা সিইসিকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন দায়িত্বশীলরা ইউপি নির্বাচনে সরকারি পূর্ব নির্ধারিত এজেন্ডা প্রতিহত করতে বাধ্য হবে।

মুফতি ফয়জুল করীম এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা জেলার ইউনিয়ন প্রতিনিধিদেরকে সজাগ থেকে আগামী ইউপি নির্বাচনে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ভোট ডাকাতদের প্রতিহত করার আহবান জানান।

তিনি বলেন, আজ দীন প্রতিষ্ঠিত না থাকায় সর্বত্র অশান্তি বিরাজ করছে। সন্ত্রাস, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। তাই দ্বীন প্রতিষ্ঠায় ইউনিয়ন প্রতিনিধিদের ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

আলহাজ্ব সৈয়দ আলী মোস্তাফার সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও: ইউনুছ আহমাদ, আরো বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাও: মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইভিএম হলো ডিজিটাল বাটপার মেশিন: ফয়জুল করীম

আপডেট টাইম : ০৪:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০