অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাসায় সোনা-মুদ্রার পাহাড়: ৬ দিনের রিমান্ডে এনামুল-রুপন

ডেস্ক : সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ও রুপন ভূঁইয়ার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এর আগে ওয়ারী থানা-পুলিশ দুই ভাইকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাদের প্রত্যেককে ছয় দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে এনামুল হক ভূঁইয়ার বাসায় তল্লাশি চালিয়ে ২৬ কোটি টাকাসহ বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা এবং সাড়ে ১২ কেজি সোনা জব্দ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এনামুল হক ভূঁইয়ার বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, এনামুল ও রুপন মতিঝিলের বিভিন্ন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে আসছিলেন। ওই অবৈধ টাকার একাংশ দিয়ে আসামিরা বিভিন্ন সময়ে সোনা কিনে তাদের বাসায় জমা রাখেন। ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালিত হলে এই অপকর্ম আড়াল করার জন্য টাকা ব্যাংকে না রেখে বাসার লোহার গোপন লকারে রেখেছিলেন।

ওয়ারী থানার পুলিশ ঢাকার আদালতে এক প্রতিবেদন দিয়ে বলেন, আসামিদের বাসা থেকে জব্দ করা সোনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা। এই ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছেন কিনা জানার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর এনামুল ও রূপনের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। একাধিকবার অভিযান চালিয়েও এত দিন তাঁদের ধরা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাসায় সোনা-মুদ্রার পাহাড়: ৬ দিনের রিমান্ডে এনামুল-রুপন

আপডেট টাইম : ০৩:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০