অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

করোনাভাইরাস: স্থগিত মুজিববর্ষের ক্রিকেট ও কনসার্ট

ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০ ও ২১ মার্চ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কে ম্যাচ দুটি আপাতত স্থগিত করা হয়েছে। নতুন দিন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পাশাপাশি মিরপুরে ১৮ মার্চ যে কনসার্ট করার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘২১ ও ২২ মার্চ যে দুইটি ম্যাচ আছে- সে দুইটি নিয়েও সমস্যা হচ্ছে। যে বিশ্ব তারকারা আসবে তারা সবাই আসতে পারবে কি না, আবার আসলে যথাসময়ে ফিরতে পারবে কি না- এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে বেশ কিছু।’

তিনি আরও বলেন, ‘তাই আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, দুইটি আয়োজনই আপাতত পেছানো হচ্ছে। পরে আমরা মাসখানেক সময় দেখে, সব পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এগুলো করবো।’

এছাড়া ম্যাচ শুরুর দুই দিন আগে ১৮ মার্চ এ আর রহমানের একটি কনসার্ট আয়োজনের কথাও ছিল। তবে এই কনসার্টও স্থগিত করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

করোনাভাইরাস: স্থগিত মুজিববর্ষের ক্রিকেট ও কনসার্ট

আপডেট টাইম : ০৩:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০