অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক: জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতিকৃতিতে ফুল দেয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সশস্ত্র বাহিনীর (বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত) একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের সব শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আয়োজিত ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর নাতনি ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন, বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে রাখা এক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে সমাধি প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ ও শেখ হেলাল উদ্দিন।

পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সাথে আবারো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে আরো একবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে, সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার দেশব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপন করা হচ্ছে। এটি সরকারি ছুটির দিন।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের পাশাপাশি ইউনেসকোর উদ্যোগে বিশ্বব্যাপী মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে। ইউএনবি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট টাইম : ০৮:১৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০