
ফারুক আহমেদ সুজন: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া নয়ামাটি গ্রামে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় মানুষের মাঝে আজ মঙ্গলবার সকাল থেকে নয়ামাটি যুব সমাজের উদ্যাগে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী এ খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও হাত ধোয়ার সাবান। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী বলেন,আমাদের দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র কেউ যেন না খেয়ে না থাকে, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে ।’
এ সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড সভাপতি শ্রী রবি রায় সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত করোনা আতঙ্কে কাপছে সারা বিশ্ব। বাংলাদেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার প্রভাব পড়েছে রূপগঞ্জেও ।
বাংলার খবর ডেস্ক : 










