পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

২৫-৫০ শতাংশ করোনা রোগীর উপসর্গ নেই, সংক্রমণ হচ্ছে অজান্তে

ডেস্ক: বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। এতে রোজই আক্রান্ত ও মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। সাধারণত জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টকে করোনার উপসর্গ বলে মনে করা হচ্ছে। তবে আশঙ্কার কথা হচ্ছে, সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও আইসল্যান্ডে শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকের শরীরেই কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি।

আইসল্যান্ডে করোনা সংক্রমণের ডেটা বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, দেশটিতে আক্রান্তদের প্রায় অর্ধেকই উপসর্গহীন।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, তাদের দেশে উপসর্গহীন করোনা রোগীর হার অন্তত ২৫ শতাংশ।

সিডিসির পরিচালক ড. রবার্ট রেডফিল্ড বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তা থেকে মোটামুটি নিশ্চিত যে, করোনা আক্রান্তদের একটা বড় অংশই উপসর্গহীন। সেটা প্রায় ২৫ শতাংশও হতে পারে।

গবেষকদের মতে, উপসর্গহীন এসব রোগী নিজেদের অজান্তেই অন্যদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এটি বিশ্বের জন্য করোনা পরিস্থিতি মোকাবিলায় নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে এপর্যন্ত দুই লাখেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন অন্তত চার হাজার মানুষ। আইসল্যান্ডে ১ হাজার ২২০ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন দু’জন।

সূত্র: সিএনএন

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

২৫-৫০ শতাংশ করোনা রোগীর উপসর্গ নেই, সংক্রমণ হচ্ছে অজান্তে

আপডেট টাইম : ০২:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০