অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশে সর্দি, কাশি, জ্বর ও গলাব্যাথা নিয়ে ৫৮ জনের মৃত্যু

ডেস্ক: সর্দি, কাশি জ্বর ও গলাব্যাথা করোনাভাইরাসের মুল লক্ষণ। বাংলাদেশে এসব লক্ষণ নিয়ে অনেকেই মারা যাচ্ছেন। কিন্তু সরকারি রোগ নির্ণয় সংস্থা আইইডিসিআর এর স্বীকৃতি দেয়নি। তাদের কথা নমুনায় এর কোন আলামত নেই। মাত্র ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এ সংস্থাটি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর; দেশের বিভিন্ন স্থানে গত ১৮ই মার্চ থেকে এ পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত ১৪ জেলায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃতব্যক্তিদের বাড়ি লকডাউন করা হলেও বলা হচ্ছে তারা কেউ করোনাভাইরাসে মারা যাননি। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ঢাকায় একজন স্কুল শিক্ষিকা মাহমুদা বেগমকে চারটি হাসপাতালে ভর্তি করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তার মৃত্যু হয়।

তার মেয়ে চম্পা বেগম সংবাদ মাধ্যমের কাছে এই অবর্ণনীয় কষ্টের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলা থেকে ২ জনের নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। সরকারের মুখপাত্র বৃহস্পতিবার সকালে জানান দেশে আরও ২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে আক্রান্ত ৫৬ জন। ওদিকে গত কয়েকদিনে করোনাভাইরাসে পৃথিবীর বিভিন্ন দেশে ৮০ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০, ব্রিটেনে ১৬, ইতালিতে ২, কাতার ২, সৌদি আরবে ৩, স্পেনে ১, সুইডেনে ১, লিবিয়ায় ১ এবং গাম্বিয়ায় ১ জন বাংলাদেশি মারা গেছেন।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দেশে সর্দি, কাশি, জ্বর ও গলাব্যাথা নিয়ে ৫৮ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০