
ফারুক আহমেদ সুজনঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলী । আজ রবিবার (৩ এপ্রিল)সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চর-চনপাড়া ৯নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় খেটে খাওয়া হতদরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি। এসময় তিনি বলেন করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক বিচ্ছিন্নতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ। আমরা সবাই সরকারের নির্দেশ মেনে চলতে হবে। এ সময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী রবি রায়,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন মাঝি, জয়নাল আবেদীন, চাঁন মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 










