অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মুন্সিগঞ্জ,গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি সহ ১০ জন করোনায় আক্রান্ত

ডেস্কঃ মুন্সিগঞ্জের পাঁচ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন রোগী শনাক্ত হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- মুন্সিগঞ্জ সদর, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি। শনিবার (১১ এপ্রিল) সকালে আইইডিসিআর থেকে মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদকে বিষয়টি জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার একজন, সিরাজদিখানে একজন। গজারিয়ায় তিনজন, টঙ্গীবাড়ি উপজেলার চারজন ও শ্রীনগর উপজেলার একজন রয়েছেন।

গত ৭ এপ্রিল করোনা পরীক্ষার জন্য ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৮ এপ্রিল তাদের নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। এদের মধ্যে ১০ জনের করোনা রিপোর্ট পটিটিভ এসেছে।

ইতোমধ্যে আইইডিসিআর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেয়ার নির্দেশনা দিয়েছে। গজারিয়ার আক্রান্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) এবং অপর দুইজন। ইতোমধ্যে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমোকে ঢাকায় ভর্তি করা হয়েছে । অপর আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হচ্ছে। আক্রান্ত সেকমোর সঙ্গে যারা ডিউটি করেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, গত ৭ এপ্রিল উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের ৬০ বছরের এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে। নমুনা সংগ্রহের পর থেকে ওই ব্যক্তিকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন বণিক জানান, করোনা পজিটিভ দুইজনের নমুনা মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছিল। যদিও একজনের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলায়। তিনি মুন্সিগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। দুইজনের সঙ্গেই কথা হয়েছে। তারা বাড়িতেই আছেন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, এদের অধিকাংশই নারায়ণগঞ্জের লিঙ্কে সংক্রমিত এবং টঙ্গীবাড়ির একটি কেস ঢাকার মিরপুরের। করোনা পজিটিভ পাওয়া সবার সঙ্গেই আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন। আক্রান্ত ১০ জনের শারীরিক অবস্থা এখনও গুরুতর নয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যে গজারিয়ার তিনজনকে ঢাকায় নেয়া হয়েছে। অন্যদের বাসায় ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর অসুস্থ না হলে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা আমাদের হাসপাতালগুলোতে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জ,গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি সহ ১০ জন করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৯:২৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০