অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ, বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ

ডেস্ক : করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে ইতোমধ্যেই ‘কমিউনিটি সংক্রমণ’ হয়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে। এছাড়া নারায়ণগঞ্জ, ঢাকার বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ হয়েছে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩৯।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছে। এজন্য লকডাউন জোরদার করতে হবে। বিশেষ করে এই এলাকাগুলো।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চার-পাঁচশ ভেন্টিলেটর ও চার-পাঁচশ অক্সিজেনারেটর সংগ্রহ করা হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজনসহ দেশে এ পর্যন্ত মোট ৪২ জন করোনা থেকে সেরে উঠেছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ, বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ

আপডেট টাইম : ১০:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০