অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এবার রূপগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯

ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে লকডাউন ভেঙ্গে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন টেটাবিদ্ধসহ উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নিমেরটেক-হরিণা গ্রামবাসীর মধ্যে ঘটে এ ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে নিমেরটেক এলাকার মুরাদ হোসেন ও তার কয়েকজন বন্ধু মিলে পাশের হরিনা এলাকায় ঘুরতে যায়। এসময় লকডাউন ভেঙ্গে এক এলাকা আরেক এলাকায় যাওয়ায় হরিনা এলাকার ইস্রাফিল, মুন্না ও হাবিবুর তাদের মারধর করে তাড়িয়ে দেয়। সন্ধ্যারদিকে হরিনা এলাকার মাতব্বরেরাবিষয়টি দেখার কথা বলেও এব্যাপারে কোন সমাধান হয়নি।

এদিকে, রবিবার সকালে নিমেরটেক এলাকার আব্দুর রাজ্জাক তার জমি থেকে ধান কাটার জন্য কয়েকজন শ্রমিককে হরিনা এলাকার পাঠালে ঐ ঘটনার জেরে হরিণা এলাকাবাসী তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হরিনা গ্রামের লোকজন নিমের টেক গ্রামে হামলা করে।

একপর্যায়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষে হৃদয় দাস (২০) নামে এক কিশোর টেটাবিদ্ধসহ আলামীন, সবুজ, আফজাল, আলী আজগর, তুষার, ছাব্বিরসহ উভয়পক্ষের ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহ্মুদুল হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এবার রূপগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯

আপডেট টাইম : ০৩:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০