অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

কর্মহীন মানুষদের জন্য ত্রাণ তহবিলে ভিক্ষুকের অনুদান! আপনাকে স্যালুট!

শাকিল মুরাদ: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার ভয়াল থাবা পড়েছে বাংলাদেশেও। জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকারি নির্দেশনা মেনে ঘরবন্দী মানুষ। কর্মহীন হয়ে পড়েছে বেশিরভাগ মানুষ। দেশের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি ধাপে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। স্থানীয়ভাবে খোলা হয়েছে ত্রাণ তহবিল। পাশে দাঁড়িয়েছে অনেক বিত্তবান মানুষ। দেশের অসহায় মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার ঘটনা ঘটলেও শেরপুরে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য নগদ অর্থ অনুদান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ভিক্ষুক।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য দশ হাজার টাকা অনুদান দিয়েছেন এক ভিক্ষুক। ভিক্ষাবৃত্তি করে গত দুই বছরে জমানো নিজের টাকা শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তার এই টাকা তিনি ঝিনাইগাতী ইউএনও রুবেল মাহমুদের হাতে তুলে দেন।

জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এলাকার ভিক্ষুক নাজিমুদ্দিন। বয়স ৮০ বছর। তিন ছেলে ও তিন মেয়ের সংসার চলে ভিক্ষাবৃত্তির টাকায়। ভিক্ষাবৃত্তি করে নিজের বসত ঘর মেরামতের জন্য দুই বছরে জমিয়েছেন ১০ হাজার টাকা। ঘর মেরামত না করে করোনায় বিপর্যস্ত কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য ওই টাকা দান করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে।

ঝিনাইগাতী উপজেলার দি প্যাসিফিক ক্লাবের সভাপতি নাট্য নির্মাতা রায়হান জুয়েল দৈনিক অধিকারকে বলেন, গত রবিবার ইউএনও রুবেল মামুদের নির্দেশে খাদ্য সহায়তার জন্য ক্লাবের সদস্য ও স্থানীয় ইউপি সদস্যরা কর্মহীন অসহায় দরিদ্রদের তালিকা প্রণয়নে গান্ধীগাঁও গ্রামে যান। এ সময় ভিক্ষুক নজিমুদ্দিনের বাড়িতে গিয়ে তাকে ইউএনর’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলে তার জাতীয় পরিচয়পত্র দেখতে চান তারা। পরে ভিক্ষুক ওই তালিকায় তার নাম না দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। একই সঙ্গে ওই ভিক্ষুক বলেন, নিজের বসত ঘর মেরামত করার জন্য দুই বছরে ভিক্ষা করে জমিয়েছেন ১০ হাজার টাকা। এ টাকা স্বেচ্ছায় বর্তমান পরিস্থিতিতে অসহায়দের খাদ্য দেওয়ার জন্য দান করবেন তিনি। পরে মঙ্গলবার ‘দি প্যাসিফিক’ ক্লাবের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য ইউএনও’র কাছে ওই ভিক্ষুককে নিয়ে আসলে তার জমানো ১০ হাজার টাকা ইউএনও’র হাতে তুলে দেন তিনি।

এসময় ভিক্ষুক নজিমুদ্দিন গণমাধ্যমকর্মীদের কাছে বলেন, ‘আমি ভিক্ষা করে খাইয়ে-খুইচরে দুই বছরে এ টেহা জড়ো করছি। আমার ঘরডা ভাঙ্গে গেছে গ্যা। এহন আর ঘর-দরজা দিলাম না। দশে এহন (মানুষ) কষ্ট করতাছে, আমি এ টেহ্যা ইউএনও সাহেবের হাতে দিলাম। দশেরে দিয়ে দেক, খাইয়ে বাঁচুক।’

কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য এই অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবলে মাহমুদ বলেন, করোনাভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কর্মহীনতায় ভুগছেন। এখানে কর্মজীবী মানুষের সংখ্যায় বেশি। এর জন্য সরকারি চাল দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তহবিল খোলা হয়েছে। আজকে একজন ভিক্ষুক, যিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। তিনি ভিক্ষাবৃত্তি করে উপার্জিত ১০ হাজার টাকা আমাদের তহবিলে দিয়েছেন। এ কাজের জন্য নজিমুদ্দিনকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা মহানুভবতার প্রকৃষ্ট উদাহরণ। এ উদাহরণের মাধ্যমে সমাজের যারা বিত্তশালী আছেন, তাদের প্রতি আহ্বান জানাই এ দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এছাড়া পরবর্তীতে ভিক্ষুক নাজিম উদ্দিনের প্রয়োজনে সকল সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

কর্মহীন মানুষদের জন্য ত্রাণ তহবিলে ভিক্ষুকের অনুদান! আপনাকে স্যালুট!

আপডেট টাইম : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০