অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাজীপুরে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যা

ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদের একজন মা এবং তিনজন তার সন্তান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নিজেদের ঘরে তাদের গলাকাটা মরদেহ পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন, বুধবার (২২ এপ্রিল) দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করেছে।

হত্যাকাণ্ডের শিকার চারজন হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।
ওই প্রবাসীর পরিবার জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।

প্রবাসী কাজলের ভাতিজা নাঈম ইসলাম জাগো নিউজকে জানান, কাজল ১৬ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসে কাপড়ের ব্যবসা শুরু করেন। দেশে আসার সময় ইন্দোনেশিয়ার নাগরিক স্মৃতি ফাতেমাকে বিয়ে করে আনেন তিনি। দেশে এসে ব্যবসায় সুবিধা করতে না পেরে ছয় বছর আগে তিনি পুনরায় মালয়েশিয়ায় চলে যান। এর মধ্যে দেশে যাতায়াত করছিলেন। তবে কারও সাথে কোনো ধরনের বিরোধ তাদের ছিল না।

কাজলের ভাই আরিফুল ইসলাম জানান, ভাইয়ের বাসার পাশের বাসায় তিনি থাকেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তাদের বাসায় গেলেও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি ফিরে আসেন। বিকেলও তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি দোতলা বাড়ির জানালায় মই লাগিয়ে উঠে ভেতরে চারজনের মরদেহ দেখতে পান, এরপর পুলিশে খবর দেন।গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জাগো নিউজকে জানান, ঘরের ভেতর গলাকাটা মরদেহ দেখে আরিফুল ইসলাম পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ি ঘিরে রাখে এবং সিআইডির ফরেনসিক বিভাগকে খবর দেয়।

এরই মধ্যে শ্রীপুর থানা পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোতলা বাড়িটি ঘিরে রেখেছে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাজীপুরে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ১২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০