পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রোগীদের সেবা দিতে গিয়ে দেশে করোনায় আক্রান্ত ডাক্তার ৩০৪ ও নার্স ১৯০

ডেস্ক: দেশে সাধারণ মানুষের সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত ডাক্তার ও চিকিৎসা কর্মীদের সংখ্যা বাড়ছে। দেশে এখন (শুক্রবার ) পর্যন্ত অন্তত ৩০৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য জানায় কিৎসকদের অধিকার বিষয়ক সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটিম রাইট অ্যান্ড রেসপন্সসিবিলিটি (এফডিএসআর)।

সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ঢাকা বিভাগে ২৪৬, ময়মনসিংহ বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ১৩, খুলনা বিভাগে আট, বরিশাল বিভাগে আট, সিলেট বিভাগে চার এবং রংপুর বিভাগে তিন জন রয়েছেন।’

এখন পর্যন্ত অন্তত ১৯০ জন নার্স করোনা আক্রান্ত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১১৪ জন নার্স সরকারি ও ৭৬ জন নার্স বেসরকারি হাসপাতালের।’

এছাড়াও, উল্লেখযোগ্য সংখ্যক আয়া ও টেকনিশিয়ানসহ অন্যান্য মেডিকেল স্টাফ করোনা আক্রান্ত হয়েছে বলেও জানান তিনি।

করোনা আক্রান্ত চিকিৎসকদের সংখ্যা জানার পদ্ধতি সম্পর্কে ডা. রাহাত বলেন, ‘আমরা আমাদের নিজস্ব সূত্র থেকে এগুলো জানতে পেরেছি। এছাড়াও, অনেক চিকিৎসক ব্যক্তিগতভাবে আমাদের এ সংক্রান্ত তথ্য জানিয়ে থাকেন। নার্সদের আক্রান্ত হওয়ার সংবাদ আমরা সাধারণত তাদের সংগঠনগুলোর মাধ্যমে জেনে থাকি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রোগীদের সেবা দিতে গিয়ে দেশে করোনায় আক্রান্ত ডাক্তার ৩০৪ ও নার্স ১৯০

আপডেট টাইম : ০৭:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০