অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নারায়ণগঞ্জে গার্মেন্টস খোলার পরদিনই করোনাভাইরাসে আক্রান্ত ৮৪

ডেস্কঃ গার্মেন্টস খোলার পরদিনই নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ৮৪
গার্মেন্টস খোলার পরদিন নারায়ণগঞ্জে একদিনে করোনাভাইরাসে সর্বোচ্চ ৮৪ জন আক্রান্ত হয়েছেন ৷ গত ২৪ ঘণ্টায় এ ৮৪ জন আক্রান্ত হন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৭৪২ জন। তবে নতুন করে করোনায় কারও মৃত্যু হয়নি৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪২ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৮ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিটি করপোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৫০৪ জন।
অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ১৮৬ জন। বন্দর উপজেলার পাঁচ ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১০ ও মারা গেছেন একজন। আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ১৬, সোনারগাঁয়ে ১৬ ও মারা গেছেন দুজন এবং রূপগঞ্জে মারা গেছেন একজন ও আক্রান্ত ১০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬০ জনের। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার আট, রূপগঞ্জে এক এবং আড়াইহাজারের তিনজন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, নারায়ণগঞ্জে এ পর্যন্ত ৭৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ জন আক্রান্ত হন।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২৭ এপ্রিল) থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত দুদিনে ১৫৮টি কারখানা সীমিত আকারে খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে গার্মেন্টস খোলার পরদিনই করোনাভাইরাসে আক্রান্ত ৮৪

আপডেট টাইম : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০