পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

চাল চুরির অভিযোগে বাবা-ছেলেসহ আ.লীগ নেতা আটক

ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কালোবাজারে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের চাল চুরির অভিযোগে ছেলেসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ্ (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (২৮)।
র্যাব সূত্রে জানা যায়, এদের বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে সরেজমিনে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগী লোকদের সঙ্গে সাক্ষাত করে অভিযোগের সত্যতা পায় র্যাব। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আওয়ামী লীগ নেতা ও ১০ টাকা কেজি দরের চালের ডিলার আবু আব্দুল্লাহ্ এবং তার ছেলেকে আটক করা হয়।

এ বিষয়ে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি আনোয়ার হোসেন শামিম জানান, এসব চাল গরিবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ডিলার আবু আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে উপকার ভোগীদের টিপসই জাল করে চাল আত্মসাৎ করে বিক্রি করে আসছিলেন। এর প্রমাণ পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাল চুরির অভিযোগে বাবা-ছেলেসহ আ.লীগ নেতা আটক

আপডেট টাইম : ০৭:৩৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০