পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ঢাকামুখী মানুষের ঢল, দৌলতদিয়া নেই কোনো তদারকি

ডেস্ক: দেশের অঘোষিত লকডাউন উপেক্ষা করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় করেছেন ঢাকামুখী যাত্রীরা। যাত্রীরা সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে নদী পার হচ্ছেন। এদের অধিকাংশ পোশাক শ্রমিক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দৌলতদিয়া ফেরিঘাটে এমন দৃশ্য দেখা যায়।

লকডাউনের কারণে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও চাকরি হারানোর ভয় ও জীবিকার তাগিদে এসব যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন।

তবে ঘাট এলাকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

অপরদিকে গত ২৬ এপ্রিল দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির দুই কর্মীর করোনা পজিটিভ হওয়ায় আতঙ্ক বিরাজ করছে ঘাট এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এর মধ্যে দৌলতদিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত শুরু হয়েছে।

ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের জন্য ফোন ও এসএমএস করেছে। সময়মতো কাজে যোগ না দিলে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে। এজন্য করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে জেনেও চাকরি বাঁচাতে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। মাত্র ৫টি ফেরি দিয়ে জরুরিসেবার যানবাহন পার করা হচ্ছে। তবে যাত্রী পারাপারের বিষয়টি জেলা প্রশাসন তদারকি করছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ঢাকামুখী মানুষের ঢল, দৌলতদিয়া নেই কোনো তদারকি

আপডেট টাইম : ১০:৪২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০