পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘সাহস হারাবেন না, আমাদের আছে শেখ হাসিনার মতো নেতৃত্ব’

ডেস্ক: খুব শিগগিরই করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে নিজের বাসায় প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, সাহস হারানোর কোনো কারণ নেই। আমাদের রয়েছে শেখ হাসিনার মতো একজন সাহসী ও সৎ নেতৃত্ব।

সেতুমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাল্লাহ।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়ানো অচেনা ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত হলেও এখন এই সংখ্যাটা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। এছাড়া ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন ১৬৮ জন।

বাংলাদেশে প্রতিদিনই শত শত মানুষ প্রাণসংহারি ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। করোনার প্রাদুর্ভাব রোধে দেশে সরকারি ছুটি চলছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। এছাড়া গণপরিবহন-নৌযান চলাচল ও রেল যোগযোগও বন্ধ রয়েছে।

করোনার এই দুর্যোগ মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করছেন ওবায়দুল কাদের। বলেন, ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, করোনা সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে ২৯টি বেসরকারি হাসপাতালকে সম্পৃক্ত করা হয়েছে।
সামনে থেকে করোনাযুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।

এ সময় মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সকল শ্রমজীবী মানুষদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘সাহস হারাবেন না, আমাদের আছে শেখ হাসিনার মতো নেতৃত্ব’

আপডেট টাইম : ০৯:২০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০