পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাক্স তৈরি হয় কেরানীগঞ্জে নাম দেওয়া হয় চীনের : রিজভী

ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বলা হচ্ছে মাক্স বিদেশ থেকে আনা হচ্ছে, চীন থেকে আনা হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে এটি কেরানীগঞ্জে তৈরি করে চীনের নাম দেয়া হচ্ছে। এই মাক্স ত্রুটিযুক্ত। এসবের সঙ্গে সরকারের মন্ত্রীদের ছেলেরা , আত্মীয় স্বজনরা জড়িত। এটা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, একটা জবাবদিহিমূলক সরকার থাকলে এরকম হত না। ভোটারবিহীন সরকার, অগণতান্ত্রিক সরকার থাকলে এসব অন্যায় করা সম্ভব। গণবিরোধী কাজ করা সম্ভব।

শনিবার সকালে ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে রাজধানীর উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন ব্রিফিং করে যে তথ্য দেয় এই তথ্য সঠিক নয়। করোনা আক্রান্ত ও মৃত্যুর হার আরও বেশি। ঊর্ধ্বগামী সংক্রমণের মধ্যে পড়েছে। এটা নিরাময়ের জন্য সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

তিনি বলেন, সরকারের অন্যায় অনিয়মের প্রতিবাদ করলে সমস্যা। করোনা মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনা অপ্রতুল। মুগদা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ ধরনের একটা সত্য কথা বলাতে তাকে বরখাস্ত করা হয়েছে। অনেক ডাক্তারকে বহিষ্কার করা হয়েছে। অথচ করোনায় বেশি আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি লাঠির ওপর ভর করে হাঁটছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এ দুটি লাঠি হলো- একটা নিজের দল আওয়ামী লীগ আর একটা আমলাতন্ত্র। নিজের দল হলো- শুধু লুটেপুটে খাও, চেটেপুটে খাও। আর আমলাতন্ত্র হচ্ছে সরকারের অদক্ষতা ও দুর্নীতিতে সম্পৃক্ত করা।

রিজভী বলেন, আওয়ামী লীগ নেতার বাড়িতে ঘরের মধ্যে, খড়ের পালার মধ্যে চাল, খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ক্ষমতাসীন দলের চেয়ারম্যান মেম্বর এবং আওয়ামী লীগের নেতারা আত্মসাত করছেন। প্রতিদিন সারাদেশে ত্রাণের চাল ডাল তেল ধরা পড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে।

ঢাকা মহানগর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিদিনই অসহায়, দুঃস্থ্য ও দিন আনে দিন খায় এমন মানুষদের ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান উদ্দিন আহসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, সিনিয়র সহসভাপতি মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল সরকার, উত্তরখান থানা যুবদলের সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক এনামুল হক, উত্তরখান থানা ছাত্রদলের সভাপতি আনোয়ার সরকার, সাধারণ সম্পাদক আশাদুল হক শুভ, উত্তরখান থানা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উত্তরখান থানা জাসাসের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মারুফ, উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল রশীদ , বিএনপি নেতা সালেহ মেম্বর, হিরা মেম্বর ,আতিক মেম্বার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাক্স তৈরি হয় কেরানীগঞ্জে নাম দেওয়া হয় চীনের : রিজভী

আপডেট টাইম : ০৯:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০