পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

করোনায় সরকারের সঠিক পদক্ষেপ আজ বিশ্বব্যাপী প্রশংসিত: তথ্যমন্ত্রী

ডেস্ক :করোনায় মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেয়ায় সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই সংকটের সময় মানুষের জীবন এবং জীবিকা -দু’টি রক্ষার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষের জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে।

করোনাভাইরাসের কারণে আজকে বিশ্ব অর্থনীতিতে যে বিরাট ঝাঁকুনি সৃষ্টি হয়েছে, সেই সংকট মোকাবিলার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন জানিয়ে ড. হাছান বলেন, ‘অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, বিশ্ববিখ্যাত দি ইকনোমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে।’

এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপরে, এমনকি ভারত, পাকিস্তান, চীনের চেয়েও এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো -সেটিই দি ইকনোমিস্ট পত্রিকায় এসেছে, ব্যাখ্যা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা।

এসময় উপস্থিত একজন সাংবাদিক বিএনপি নেতা রুহুল কবীর রিজভী আহমেদের ‘সরকারের আহম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’ – মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সঠিক পদক্ষেপ নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখে।’

চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসময় বিএনপি’কে পেছনে ফিরে তাকানোর জন্য অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে ৯১ সালের ঘূর্ণিঝড়ের কথা। তখন ঘূর্ণিঝড়ের সময় চট্টগ্রাম বিমানবন্দরে বিমান বাহিনীর অনেকগুলো যুদ্ধবিমান ছিল। সেই বিমানগুলো তারা উড়িয়ে ঢাকায় না নিয়ে আসার কারণে প্রায় এক ডজনেরও বেশি বিমান সেদিন ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বিমানবন্দরে ধ্বংস হয়েছিল। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকেও সেদিন তারা উজানে নিয়ে যেতে পারতো, সেটি না করার কারণে অনেকগুলো জাহাজ সেদিন নষ্ট হয়েছিল, এমনকি নোঙর ছিঁড়ে জাহাজ রাস্তার ওপর উঠে এসেছিল। অর্থাৎ তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়ার সরকারের আহম্মকির কারণে এই ঘটনাগুলো ঘটেছিল।’

‘সেই আহম্মকের ভাগাড়ে বসে রিজভী সাহেব যে কথাগুলো বলছেন, আসলে তিনি নিজেই আহম্মকের মতো কথা বলছেন’ মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

করোনায় সরকারের সঠিক পদক্ষেপ আজ বিশ্বব্যাপী প্রশংসিত: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০