অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

প্রাথমিকে আরও এক লাখ শিক্ষক নিয়োগ হবে

জাগো নিউজঃ প্রাথমিকে আরও এক লাখ শিক্ষক নিয়োগ হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকসহ বিভিন্ন স্তরে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষা : বাস্তবায়ন-অভিজ্ঞতা এবং সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান। সচিব আকরাম আল হোসেন বলেন, বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি (পাঁচ থেকে ছয় বছর) প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। শিশুর যথাযথ বিকাশের জন্য কমপক্ষে দুই বছর মেয়াদি (চার থেকে ছয় বছর) প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতাও দরকার।

সচিব বলেন, আগামী বছর (২০২১) থেকেই দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য আগামী পাঁচ বছরে এক লাখের বেশি শিক্ষক নিয়োগ করা হবে। প্রধান অতিথির বক্তৃতায় মো. আকরাম-আল হোসেন আরও বলেন, বিগত ১০ বছরে এক লাখ ৮০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে এখন শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হয়েছে ১:৩৬।

আগামী পাঁচ বছরে আরও এক লাখের বেশি শিক্ষক নিয়োগ করা হবে, যাতে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ১:৩০-এ নেমে আসতে পারে বলে জানান তিনি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রাথমিকে আরও এক লাখ শিক্ষক নিয়োগ হবে

আপডেট টাইম : ০৪:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০